Feni (ফেনী)ফেনী

ফেনীতে ভ্যানিটি ব্যাগে মিললো ৪ হাজার ইয়াবা, ২ নারী গ্রেপ্তার

ফেনী | তারিখঃ November 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 357 বার

সদর প্রতিনিধি->>

ফেনীতে তিন হাজার ৯৪০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নোয়াপাড়া গ্রামের হানিফের মেয়ে সাহাজিদা (৫০) ও একই উপজেলার পুরান বল্লম পাড়া গ্রামের সৈয়দ আলমের মেয়ে আম্বিয়া (৩২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ফেনীর মহিপালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী করে র‌্যাব। এসময় ঢাকাগামী পরিবহনের ওঠার সময় সাহাজিদা ও আম্বিয়ার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে তিন হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গ্রেফতার দুই নারীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক নারীদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!