বাংলাদেশ

ফেনীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

<![CDATA[

ফেনীর সোনাগাজীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি আবদুল ছোবহান (৮০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার  (১৬ জানুয়ারি) রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ দশআনি গ্রামের মৌলভী ওবায়দুল হকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কুমিল্লায় শিশু ধর্ষণ মামলায় কিশোরের ৭ বছরের আটকাদেশ

গ্রেফতার আবদুল ছোবহান সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ দশআনি গ্রামের মৌলভী ওবায়দুল হকের বাড়ির বাসিন্দা বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান।

পুলিশ জানায়, রোববার (১৫ জানুয়ারি) বিকেলে দশআনি গ্রামের সাতবছরের এক শিশুকে খিরা খাওয়ার লোভ দেখিয়ে তার ফসলি জমিতে নিয়ে যায় বৃদ্ধ আবদুল ছোবহান। সেখানে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুর চিৎকারে বৃদ্ধ তাকে ওই ফসলি জমিতে রেখে পালিয়ে যান। এ ঘটনায় রাতে শিশুর বাবা বাদী হয়ে বৃদ্ধকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বগুড়ায় শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল ছোবহান পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবী করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!