Feni (ফেনী)ফেনী

ফেনীতে সংবিধান দিবসে আলোচনা সভা

ফেনী | তারিখঃ November 5th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 157 বার

শহর প্রতিনিধি->>

ফেনী জেলায় প্রথমবারের মত পালিত হয়েছে সংবিধান দিবস। এ উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস।

সভায় জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণ অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।

সংবিধান প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন জেলায় বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!