ফেনীতে “সড়ক দূর্ঘটনায়” এক অজ্ঞাত “পথচারী” নিহত
ফেনী | তারিখঃ November 27th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 561 বার
সদর প্রতিনিধি->>
ফেনীতে সড়ক দূর্ঘটনায় মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত পথচারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে সড়কের পাশে পড়ে আছে বলে পুলিশ খবর পায়। পরে হাইওয়ে পুলিশ গিয়ে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ফেনী পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




