Feni (ফেনী)ফেনী

ফেনীতে ২০ বোতল ফেনসিডিল বহনের মামলায় ৮ বছর পর একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড

ফেনী | তারিখঃ October 12th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 40 বার

আদালত প্রতিনিধি->>

ফেনীতে ২০ বোতল ফেনসিডিল বহনের মামলায় ৮ বছর পর রুবেল মিয়া (৩২) নামে একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন। আদালতে রায় ঘোষণার সময় আসামী অনুপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত রুবেল মিয়া ফেনী সদর উপজেলার জের কাছাড় গ্রামের বাসিন্দা।

মামলায় এজাহার সুত্র জানায়, ২০১৪ সালের ১২ মার্চ ফেনী সদর উপজেলার জের কাছাড় গ্রামের টিবি হাসপাতালের পাশে থেকে ২০ বোতল ফেনসিডিল সহ মো রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সোহেল আহমেদ। তদন্ত শেষে এসআই সামশুজ্জামান আদালতে চার্জশীট প্রদান করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন। রায়ে আসামীর ১০ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ফেনীর সিনিয়র সহকারী সরকারী কৌসুলী (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানায়, আসামী জামিনে ছাড়া পাওয়ার পর থেকে দীর্ঘ ৮ বছর সময়কাল পলাতক রয়েছে। রায় ঘোষনার সময়ও সে অনুপস্থিত ছিলেন। সে যখন আদালতে আত্মসমর্পন করবেন অথবা গ্রেপ্তার হবেন তখন থেকে তার সাজা কার্যকর হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!