ফেনীর ধর্মপুরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতা আটক
ফেনী | তারিখঃ October 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 198 বার
সদর প্রতিনিধি->>
ফেনীতে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মজলিশপুরের আবুল কালাম ছেলে মো. রবিউল হক মিলন (২৩), ১নং ওয়ার্ড জোয়ার কাছাড় এর মকবুল আহাম্মদ ছেলে মো. জাহাঙ্গীর মুন্সি(৩৮), একই ওয়ার্ডের আবদুর রহিমের ছেলে মো. সুজন (২৮)।
পুলিশ জানায়, ৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে আটক করা হয়।
ফেনী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।




