Feni (ফেনী)ফেনী

ফেনীর পাঁচ হাসপাতাল-ক্লিনিকের জরিমানা – prothom-feni.com

ফেনী | তারিখঃ October 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 238 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে শহরের পাঁচ হাসপাতাল-ক্লিনিক মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ফেনী সদর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়,শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মন করে রোগীদের সাথে প্রতারণা করে আসলে কর্তৃপক্ষ। এমন অভিযোগে অভিযান চলাকালে “মূল্য তালিকা না রাখা, রক্ত ও বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম সংরক্ষণ না করা এবং সেবা গ্রহীতার জীবন বিপন্নকারি কাজ করায়” শহরের পাঁচ হাসপাতাল-ক্লিনিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদের মধ্যে ডাক্তার পাড়াস্থ হায়দার ক্লিনিকের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা,নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ৩০ হাজার টাকা, ফেনী ক্লিনিকের ৭০ হাজার টাকা ও এনআইএস ডায়াগনস্টিক সেন্টারের ২০ হাজার টাকা এবং শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের তারেক ফিজিওথেরাপি সেন্টারের ১৫ হাজার টাকা সহ ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মাসুদ রানাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিবিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!