Feni (ফেনী)ফেনী

ফেনীর ফতেহপুরে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক, পিকআপ জব্দ

ফেনী | তারিখঃ October 15th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 105 বার

সদর প্রতিনিধি->>

ফেনীর ফতেহপুরে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আব্দুল্লা আল নোমান (২৫) ও আশরাফ উদ্দিন সাকিল (২১) কে আটক করে র‌্যাব। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ (পিকআপটি চট্ট মেট্টো-ম-১১-০৮৬৫) জব্দ করা হয়েছে।

আটককৃত আব্দুল্লা আল নোমান চট্টগ্রাম জেলার মীরসরাই থানার পূর্ব মায়ানী এলাকার মো. জাকির হোসেনের ছেলে। অপরজন আশরাফ উদ্দিন সাকিল একই জেলার সীতাকুন্ড থানার বারোবকুন্ড এলাকার নূর নবীর ছেলে।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা। আটকৃত আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!