ফেনীর ফতেহপুরে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক, ট্রাক জব্দ
ফেনী | তারিখঃ November 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 182 বার
সদর প্রতিনিধি->>
ফেনীর ফতেহপুরে এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে এলাকায় গাঁজাসহ মো. মিজানুর রহমান মিজান (২৪) ও মো. আজিজুল (২৬) কে আটক করে র্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক।
আটক মো. মিজানুর রহমান মিজান গুড়া জেলার বগুড়া সদর থানার গোদারপাড়া এলাকার মো. বুলবুলের ছেলে ও অপরজন মো. আজিজুল একই এলাকার লোকমানের ছেলে।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যার জানতে পারে মাদক কারবারীরা একটি ট্রাকে গাঁজা বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ফেনীর ফতেহপুরস্থ স্টার লাইন সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটি থামানোর সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে র্যাব সদস্যরা গাড়ীসহ দুইজনকে আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ট্রাকের পিছনে মালামাল বহন করার জায়গা থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিচালক মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




