Feni (ফেনী)ফেনী

ফেনী সদরের ১২ ইউপিতে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা, অপশক্তিকে মোকাবেলা রাজপথে সক্রিয় নেতাকর্মীরা

ফেনী | তারিখঃ November 19th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 22 বার

সদর প্রতিনিধি->>

ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা এক যোগে শনিবার (১৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হযয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং যে কোন অপশক্তিকে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় করার লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধারাবাহিক এই কর্মসূচী পালন করছে সদর উপজেলা আওয়ামী লীগ।

একযোগে ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার অংশ হিসেবে শনিবার কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ইসমাইল হোসেন খোকন, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ ও সদস্য এ্যাডভোকেট হানিফ মজুমদার। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম।

এদিকে বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কার্যকরী কমিটির সভা বালিগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক আবদুল করিম।

বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান কায়েস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, সদস্য মেজবাউল হক ভূঁঞা ভূলন।

বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পিনু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক।

অপরদিকে ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোবায়ের শাহ রিমন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুর আফছার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক এম মীর হোসেন দুলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল হক আরিফ. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সিসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!