খেলা

ফের অধিনায়ক হতে চান ডেভিড ওয়ার্নার

<![CDATA[

বল টেম্পারিং কলঙ্কের পর অস্ট্রেলিয়ার সহঅধিনায়কের দায়িত্ব হারিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সাদা ফরম্যাটে সেই দায়িত্ব পরে বর্তায় অ্যারন ফিঞ্চের কাঁধে। সম্প্রতি ফিঞ্চ ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাই অধিনায়ক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ওয়ার্নার।

অধিনায়কত্বের প্রসঙ্গে ফক্স স্পোর্টসকে ওয়ার্নার বলেন, ‘অধিনায়কত্বের প্রস্তাব পেলে না করার কিছু নেই, এটা অনেক সম্মানের। তবে এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। আমার কাছে যা আছে, আমি শুধু সেটায় মনোযোগ দিতে পারি এবং ব্যাট হাতে যতটা সম্ভব রান করতে পারি।’

আরও পড়ুন: বড় দুই তারকাকে ছাড়া বিশ্বকাপের দল দিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে (সিএ) আলোচনাতেও বসতে সম্মতি জানিয়ে ওয়ার্নার বলেন, ‘আমার ফোন সব সময় খোলা। দিন শেষে এটাই বলব, অতীতে যা হবার তা হয়ে গেছে। এখন নতুন নেতৃত্ব বোর্ড চালায়। আমি যেকোনো ব্যাপারেই বোর্ডের সাথে কথা বলতে স্বাচ্ছন্দবোধ করব।’

অস্ট্রেলিয়া ক্রিকেটে গুঞ্জন আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ভার্সনেরও দায়িত্ব ছাড়বেন ফিঞ্চ। এ ব্যাপারে ওয়ার্নার বলেন, ‘ফিঞ্চ বলেনি যে সে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিশ্বকাপ শেষ করবে। অবশ্যই, আমরা সবাই তাকে শতভাগ সমর্থন করি। সে সংক্ষিপ্ত ভার্সন পছন্দ করে। আমি নিশ্চিত, ও নেটে ফিরবে এবং কঠোর পরিশ্রম করবে। রান করার জন্য কি করতে হবে, তা ঠিক করবে।’

আরও পড়ুন: কোহলিকে অবসরের পরামর্শ দিলেন আফ্রিদি

প্রসঙ্গত, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর ও আজীবনের জন্য অধিনায়কত্বের নিষেধাজ্ঞা পান ওয়ার্নার। নিষিদ্ধ করা হয় অধিনায়ক স্টিভ স্মিথকেও।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!