বাংলাদেশ

ফের চালু হচ্ছে টুইটারের ‘নীল টিক’

<![CDATA[

অ্যাকাউন্ট যাচাই বা ভেরিফায়েড করে ‘নীল টিক’ সেবা আবার চালু করতে যাচ্ছে টুইটার। শুক্রবার (২৫ নভেম্বর) এক টুইটে প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন।

গত ১১ নভেম্বর ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়ায় এর আট ডলারের ‘নীল  টিক’ সেবা স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ।  ইলন মাস্ক টুইটার কেনার পর মাসে আট মার্কিন ডলারের বিনিময়ে ‘নীল টিক’ সেবা চালু করেন। 

নতুন করে নীল টিক চালুর বিষয়ে টুইটে মাস্ক বলেন, ‘বিলম্বের জন্য দুঃখিত, আমরা পরের সপ্তাহে শুক্রবার (২ ডিসেম্বর) ভেরিফায়েড চালু করছি। কোনো অ্যাকাউন্টকে নীল টিক দেয়ার আগে সেগুলো যাচাই করবেন টুইটারের কর্মীরা।’

এখন থেকে টুইটারের ভেরিফায়েড সেবার চিহ্নের রং চিহ্নিত করে দিয়েছেন মাস্ক।

তিনি বলেন, অ্যাকাউন্টের বিভাগের ওপর নির্ভর করে ভেরিফায়েড ব্যাজের বিভিন্ন রং থাকবে। প্রতিষ্ঠানের জন্য সোনালি টিক, সরকারি অ্যাকাউন্টের জন্য ধূসর টিক, ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য নীল টিক চালু হবে। নীল টিক দেয়ার ক্ষেত্রে সাধারণ ব্যক্তি বা তারকা পার্থক্য করা হবে না।

আরও পড়ুন: টুইটার থেকে বহিষ্কার হওয়াদের জন্য সুখবর

এদিকে টুইটার থেকে বহিষ্কার হওয়া সব অ্যাকাউন্টের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছেন মাস্ক।

শুক্রবার (২৫ নভেম্বর) এক টুইটার বার্তার মধ্য দিয়ে দেয়া ওই ঘোষণায় মাস্ক বলেন, আগামী সপ্তাহ থেকে সাধারণ ক্ষমা কার্যকর হবে। এর ফলে পুরনো ব্যবহারকারীরা আবারও তাদের অ্যাকাউন্ট ফিরে পাবেন বা নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে নিষিদ্ধ বা স্থগিত হওয়া অ্যাকাউন্টগুলোকে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা দিয়ে ফের এ প্ল্যাটফর্মে ফিরতে দেয়া হবে কি না, তা একটি জরিপ চালান ইলন মাস্ক।

হ্যাঁ অথবা না-এর ওই জরিপে অংশ নেয়াদের বেশিরভাগ তথা ৭২ ভাগই ‘সাধারণ ক্ষমা’র পক্ষে মত দেন। এরপর শুক্রবার (২৫ নভেম্বর) এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘মানুষ মতামত ব্যক্ত করেছে। আগামী সপ্তাহে সাধারণ ক্ষমা শুরু হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষের কথাই, খোদার কথা।’

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!