বখাটের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীর পরিবার!
<![CDATA[
রংপুরের মিঠাপুকুরে মেয়েকে উত্যক্ত করার অভিযোগে এক বখাটের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে মামলার সাক্ষী ও বাদীর পরিবার। মামলা দায়েরের পর আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে বাদি পক্ষ অভিযোগ করেছেন, মামলার সাক্ষীকে ধরে নিয়ে মারপিট এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ওই বখাটে।
মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নের অভিরামপুরের স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার সময় রাস্তাঘাটে উত্যক্ত করতেন একই এলাকার বিদ্যুৎচন্দ্র (১৮) নামের এক বখাটে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর) থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, এখন পর্যন্ত অভিযুক্ত বিদ্যুৎচন্দ্রকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে মামলার সাক্ষী শিমুলকে শনিবার (১০ সেপ্টেম্বর) বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন বিদ্যুৎ। মামলা তুলে নিতে অভিযুক্তের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ৩৫ বছর পর খুনের মামলার আসামি সাইফুল গ্রেফতার
মারধরের শিকার শিমুল এখন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে ওসি বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
]]>




