বগুড়ায় শ্যামলী বাসের ধাক্কায় নিহত ৩
<![CDATA[
বগুড়া শেরপুর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ঘোগাবটতলা ইতালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহবন্দেগি ইউনিয়নের শেরুয়া এলাকার আলামিন, শেরপুর পৌরসভার কর্মকার পাড়া এলাকার গোপাল সরকার ও শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকার নাঈম। এদের মধ্যে আল আমিন ও গোপাল নসিমন দুটির চালক।
আরও পড়ুন: গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরের আমিনপুর থেকে একটি ধান বোঝাই ভটভটি সিরাজগঞ্জে যাচ্ছিল। এ সময় ঘোগাবটতলা ইতালিপাড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ভটভটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই ভটভটি চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও গুরুতর আহত অবস্থায় দুই জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
আরও পড়ুন: গাড়িতে এলইডি বাতি: তীব্র আলোয় বাড়ছে দুর্ঘটনা
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ কর্মকর্তা নাজির হোসেন জানান, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন সরকার জানান, শ্যামলী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>




