বগুড়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
<![CDATA[
বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার দাড়িদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হায়াত আলী (৪৫) উপজেলার আমতলী গ্রামের ফতে আলীর ছেলে।
আরও পড়ুন: শিবগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে শিবগঞ্জের দাড়িদহ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হায়াত আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন জানান, পরিবারের সদস্যরা হায়াতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
]]>




