বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে যেদিন
<![CDATA[
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে যা সুস্পষ্ট লঘুচাপ হয়ে শনিবার (১৯ নভেম্বর) নাগাদ একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা করা হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে যা সুস্পষ্ট লঘুচাপ হয়ে শনিবার (১৯ নভেম্বর) নাগাদ একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা করা হচ্ছে না। এটির প্রভাব বাংলাদেশে পড়বে না।
এ ছাড়াও শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এ ছাড়াও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: সাগরে লঘুচাপ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
তিনি আরও জানান, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চলতি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোর রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। নিম্নচাপের পর তাপমাত্রাও বাড়ার প্রবণতা থাকবে।
]]>




