বন্যাবিধ্বস্ত পাকিস্তানকে ৫ কোটি রুপি দিলেন অনিল কাপুর
<![CDATA[
দীর্ঘসময় রাজত্ব চালিয়েছেন বলিউডে। নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন হলিউডেও। দর্শকের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন অনিল কাপুর। শুধু অভিনয়ে পর্দার হিরো নয়, এই নায়ককে বিভিন্ন সময় সামাজিক কাজেও এগিয়ে আসতে দেখা যায়। পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পুরো বিশ্ব শোকাহত। দেশটির এক-তৃতীয়াংশ প্রায় পানির নিচে। ঠিক এ সময়ই ফেসবুকে পাকিস্তানের অভিনেত্রী মেহউইশ হায়াত লিখেছিলেন, পাকিস্তানের মানুষ বলিউড বলতে পাগল। পাকিস্তানের যখন এমন দুরবস্থা, তখন বলিউডের তারকারা চুপ কেন।
অভিনেত্রী হায়াতের এ পোস্টের পরই পাকিস্তানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অনিল কাপুর। পাকিস্তানে বন্যার জন্য অনিল কাপুর দান করলেন ৫ কোটি রুপি। তবে শুধু অনিল কাপুর নন, পাকিস্তানকে অর্থসাহায্য করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুরও।
বন্যাকবলিত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কয়েক দিন ধরেই বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের বেশ কিছু এলাকা। সেখানে মৃতের সংখ্যা এরই মধ্যে হাজারের গণ্ডি ছাড়িয়ে গেছে। জানা গেছে, মানবতার খাতিরে পাকিস্তানের জন্য কিছু সাহায্য পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছে নয়াদিল্লি।
আরও পড়ুন: শাহরুখের পাঠান নিয়ে বিতর্ক এড়ানোর চেষ্টা
অন্যদিকে, একটি সর্বভারতীয় সংবাদপত্রের সূত্রে জানা গেছে, পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষস্তরে আলোচনা চলছে। তবে এ প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সাউথ ব্লক। ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের প্রাকৃতিক বিপর্যয়ে কোনো রকম সাহায্য পাঠায়নি ভারত। এর আগে ২০০৫ ও ২০১০ সালে তৎকালীন ইউপিএ সরকারের তরফে পাকিস্তানকে সাহায্য পাঠানো হয়েছিল।
প্রবল বন্যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাদ্যভান্ডার। সে কারণে ভারত থেকে সবজি এবং অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করতে পারে পাকিস্তান, এমনটাই জানিয়েছিলেন সে দেশের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল।
]]>




