বরগুনায় বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে নামলা
<![CDATA[
বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯৯ জনের নাম উল্লেখ করে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটা থানায় মামলাটি দায়ের করেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টু।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটা উপজেলার সিএন্ডবি রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ মামলায় পাঁচ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় এ পাঁচ জনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন এবং ছাত্রদল কর্মী হাসিব ও শাওন।
আরও পড়ুন: ‘যুবদলকর্মী’ শাওন নিহতের ঘটনায় রিজভীর মামলার আবেদন খারিজ
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি রোববার বিকেলে বিশাল বহর নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে পাথরঘাটায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় নুরুল ইসলাম মনিসহ তার লোকজনকে পাথরঘাটা পাথরঘাটা প্রবেশে বাধা দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক।
সংঘর্ষের ঘটনায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ ছাত্রদল নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
]]>




