বাংলাদেশ

বরিশালের এমপি পঙ্কজকে আ.লীগ থেকে অব্যাহতি

<![CDATA[

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এর আগে গত রবিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চিঠিতে অব্যাহতির বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে আ.লীগ অফিস ভাঙচুর: ইউপি চেয়ারম্যান কারাগারে

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে অব্যাহতি দিয়েছে। কেন্দ্র থেকে আমরা একটা চিঠি পেয়েছি। সেখানে তাকে অব্যহতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পঙ্কজ দেবনাথ সময় সংবাদকে বলেন, ‘অব্যাহতি প্রদান সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!