বাংলাদেশ

বরিশালে জাটকা ধরা ঠেকাতে বিশেষ কম্বিং অপারেশন

<![CDATA[

জাটকা নিধনে নিষেধাজ্ঞা সফল করতে দ্বিতীয় ধাপের বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান শুরু হয়।

গত বছরের ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। এ সময় জাটকা আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: ৮ মাসের জন্য নিষিদ্ধ হলো জাটকা শিকার

নৌ পুলিশ জানায়, অভিযান চলাকালে এখন পর্যন্ত বরিশাল অঞ্চলে ৫৩ লাখ ২৯ হাজার ৭১০ মিটার জাল ও ৮ হাজার ৭৩৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করে একটি নৌযান আটক করা হয়। মামলা হয়েছে তিনটি। ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল নৌ পুলিশের এসপি মো. কফিল উদ্দিন বলেন, জাটকা নিধন বন্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!