খেলা

বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের হাহাকার

<![CDATA[

দারিদ্র্য বিমোচনে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) এক ভিডিও বার্তায় গুতেরেস এ কথা বলেন।

বর্তমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালনের এই সময়ে একটি কঠিন সত্যের মুখোমুখি আমরা, তা হলো বিশ্ব পেছনের দিকে যাচ্ছে।

গুতেরেস বলেন, কোডিভ-১৯ বিশ্বের লাখ লাখ লোককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। কষ্টার্জিত অগ্রগতি চার বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। বৈষম্য বেড়ে গেছে। চাকরি হারানো, খাদ্য ও জ্বালানির আকাশচুম্বী দাম এবং আসন্ন বৈশ্বিক মন্দার কারণে জাতীয় ও পরিবারের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, একইসঙ্গে জলবায়ু পরিবর্তন ও ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দরিদ্র লোকজনকে এ ধকল সহ্য করতে হচ্ছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে অনেক দূরে ঠেলে দেয়া হচ্ছে।

গুতেরেস বলেন, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস বিশ্বের জন্যে একটি সতর্ক বার্তা। আসুন গুরুত্বপূর্ণ এই দিনে আমরা সকলের জন্যে আরও উন্নত বিশ্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কাসাবা করোসি দিবসটি উপলক্ষে বলেন, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য অর্জনের জন্যে আমাদের অবশ্যই ইউক্রেনসহ বিশ্বের সব জায়গার যুদ্ধ, সংঘাত বন্ধ করতে হবে।

একইসঙ্গে তিনি দারিদ্র্য নির্মূলে বিজ্ঞানের ওপর নির্ভর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের সিদ্ধান্তগুলো বিজ্ঞানকেন্দ্রিক হলে তা প্রমাণ ভিত্তিক সমাধান দেবে। আসুন বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা পৃথিবী থেকে দারিদ্র্য নির্মূল করি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!