খেলা

বর্তমান সরকার দুর্ভিক্ষের সরকার: মির্জা আব্বাস

<![CDATA[

বর্তমান সরকারকে হটানোর জন্য আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই সরকার লুটেরাজ সরকার। এই সরকার একটি ডাকাত সরকার। এ সরকার দুর্ভিক্ষের সরকার।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চুরি-ডাকাতি থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না এটা হতেই পারে না। দুর্ভিক্ষ থাকতেই হবে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্ভিক্ষ ২০২৩ সালে হবে’, আমরা কিন্তু বলিনি। এই দেশের জনগণ দুর্ভিক্ষ মোকাবিলার আগেই হাসিনা সরকারের পতন ঘটাবে। এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের মূল্যায়ন আজ নেই। ভোট তো আজ দেশে নাই। ১৫ বছর আগে যারা ভোটার হয়েছেন, তারা বলছেন নিজের ভোট তো দিতে পারলাম না। আপনারা দেখেছেন কিছুদিন আগে গাইবান্ধা উপনির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আজকের তথা কথিত সিইসি নিশি রাতের ভোটের ভোট চোর, ভোট চোরের সরকারের প্রতিনিধি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এ ধরনের নির্বাচন আর হবে না। ইনশাআল্লাহ, আমরাও হতে দেব না। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীন আমরা নির্বাচনে যাব। এ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।”

পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী দীর্ঘ ১৩ বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ‘বিএনপি ও জাতীয় পার্টির সব এমপি পদত্যাগ করলেও সংসদে প্রভাব পড়বে না’

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস ছালাম, কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় নেতা মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাছির, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সালাম আজাদসহ জেলা-উপজেলা বিএনপির সকল স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!