বর টাকা গুনতে না পারায় বিয়ে বাতিল!
<![CDATA[
টাকা গুনতে পারেননি হবু বর। শুধু সেই কারণেই বিয়ে বাতিল করে দিলেন কনে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলায়।
বিয়ে বাতিলের পর দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা দুপক্ষের মধ্যে সমস্যা মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই বিয়ে করতে রাজি হননি কনে। ফলে বাধ্য হয়েই খালি হাতে ফিরে যেতে হয় বরকে।
জানা গেছে, পুরোহিতের সন্দেহ ছিল বর মানসিক ভারসাম্যহীন। সেই সন্দেহের কথা তিনি কনের পরিবারকে জানান। এরপর বর আদৌ মানসিক ভারসাম্যহীন কিনা, তা জানতে তাকে ১০ টাকার ৩০টি নোট গুনতে দেয় কনে পক্ষ। কিন্তু বর নোট গুনতে ব্যর্থ হওয়ায় হতবাক হয়ে যায় কনের পরিবার। এরপর বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে মঞ্চ থেকে উঠে পড়েন কনে।
আরও পড়ুন: চলন্ত স্কুটিতে ‘অন্তরঙ্গ’ যুগল, খুঁজছে পুলিশ (ভিডিও)
কনের ভাই মোহিত জানান, তাদের এক নিকটাত্মীয় বিয়ের জন্য ছেলে ঠিক করেছিলেন। ওই আত্মীয়ের ওপর ভরসা থাকায় তারা বিয়ের আগে বরকেও দেখেননি। তবে বিয়ের অনুষ্ঠানে পুরোহিত বরের আচরণ দেখে তার সন্দেহের কথা জানান।
মোহিত বলেন, বর স্বাভাবিক কিনা তা জানার জন্য আমরা তাকে একটি সহজ পরীক্ষা দিয়েছিলাম। আমি তাকে মোট ৩০টি ১০ টাকার নোট গুনতে বলেছিলাম। কিন্তু তিনি গুনতে পারেননি। তাই আমার বোন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>




