বিনোদন

বাংলাদেশকে সমীহ করছে ভারত

<![CDATA[

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এবার শক্তিশালী ভারত। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে প্রতিবেশি দুই দেশ। দুই দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শক্তির বিচারে বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে ভারত।

তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান যেমন বলেই দিয়েছেন ভারত এই ম্যাচে ফেবারিট। সে পথে হাঁটলেন না ভারত কোচ রাহুল দ্রাবিড়। বরং বাংলাদেশ ভালো দল, যথেষ্ট সম্মান করেন বলে জানালেন তিনি।

মঙ্গলবার (১ নভেম্বর) সংবাদ সম্মেলনে দ্রাবিড়কে বাংলাদেশ দল নিয়ে প্রশ্ন করা হয়। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড যে ভালো নয় সেটিও মনে করিয়ে দেয়া হয়। তবে বেশ কৌশলী জবাব দিলেন রাহুল দ্রাবিড়। 

তিনি বলেন, বাংলাদেশ খুব ভালো দল, যথেষ্ট সমীহ করি। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যেখানে আগে থেকে কিছু বলা যায় না। দুটো শট এদিকে ওদিকে চলে গেলেই জয় ও পরাজয়ের পার্থক্য গড়ে দিতে পারে। 

টিম ইন্ডিয়ার কোচ বলেন, চলতি বিশ্বকাপেই এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে অঘটন ঘটেছে। এই প্রসঙ্গে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচের উদাহরণ টানেন তিনি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার উইকেট ও কন্ডিশন বিভিন্ন দলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেয়ার নেপথ্যে বড় কারণ বলে মনে করেন।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে আসিনি, ভারতকে হারালে অঘটন হবে: সাকিব

আর তাই যেভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্ল্যান করা হয়েছিল, সেভাবেই বাংলাদেশের বিপক্ষে করা হবে বলেও জানালেন তিনি।

এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, আগে থেকে এ নিয়ে ভেবে লাভ নেই। যখন যা হবে, সে অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে হবে।

এর আগে ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ভারত ফেবারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেবারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!