বাংলাদেশ

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

<![CDATA[

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। প্রতি ডলার ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭৩ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করার জন্য, বিশেষ করে উচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত এবং নারীদের মালিকানাধীন ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন দিতে এডিবি এ ঋণ সহায়তা দেবে।

এ লক্ষ্যে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠান

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে এ তহবিল সরবরাহ করা হবে।

এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা দেয়া হবে। এ প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ সহজলভ্য করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এডিবি বাংলাদেশের একটি অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এখন পর্যন্ত ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। এ ছাড়া শূন্য দশমিক ৫৩৭ বিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!