বাংলাদেশ

বাংলাদেশেও লেগেছে বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা: পরিকল্পনামন্ত্রী

<![CDATA[

বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বড় বড় অর্থনীতি সংকটের মুখে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করছে।

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক’র প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা বাংলাদেশেও লেগেছে। বড় বড় অর্থনীতি সংকটের মুখে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার চেষ্টা করছে।

তবে বড় ধরনের ক্ষতি ছাড়াই আমরা পরিস্থিতি সামাল দিতে পারব বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মনীতি তৈরির কাজটি জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের প্রকৃত অর্থনীতির জন্য প্রকৃত তথ্য খুব প্রয়োজন। বাজারে অনেক তথ্যই পাওয়া যায়, কিন্তু তথ্যের দ্বিধা ও বিঘ্ন দূর করতে প্রকৃত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কাজটিই ব্যাংকিং অ্যালমানাক করছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!