বাংলাদেশের অসামান্য অগ্রগতিতে ফরাসি রাষ্ট্রদূতের প্রশংসা
<![CDATA[
নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসডুপুই বাংলাদেশের অবিচল এবং অসামান্য উন্নয়নের প্রশংসা করে বলেছেন, এই উন্নয়ন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যকে সমর্থন করে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তারা বিমান চলাচল, খাদ্য প্রক্রিয়াকরণ, পরিবেশবান্ধব জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিকে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন : শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
একই সঙ্গে তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন।
এ সময় ড. মোমেন ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন এবং আঁন্দ্রে মালরোর মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন।
]]>




