বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা সৌদি মন্ত্রীর

<![CDATA[

বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করেছেন সৌদি আরবের যোগাযোগ মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের। তিনি বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের খবর। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সৌদি সফররত বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি।

সৌদি সফরের বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রিয়াদে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন সৌদি যোগাযোগ মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের। বৈঠকে বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পরিক সহায়তা ও বাংলাদেশে সৌদির বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএমও (বার) উপস্থিত ছিলেন। এছাড়া দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা ও ইকনোমিক কাউন্সিলের মুর্তুজা জুলকার নাঈন নোমান বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৩৭ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তার আশ্বাস

অন্যদিকে সৌদি আরবের যোগাযোগ ও লজিস্টিকস সেবা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল তুর্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ওমর হারিরি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান বকর আল-মুহামনা ও রেড সি গেটওয়ের টার্মিনাল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমের এ. আলি রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যকার প্রায় পাঁচ দশকের সম্পর্কের উল্লেখ করে সৌদি যোগাযোগমন্ত্রী বলেন, এ সম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হলো দুই দেশের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগ।

আরও পড়ুন: বাংলাদেশি পণ্যের রমরমা বাজার সংযুক্ত আরব আমিরাত

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর আওতায় যোগাযোগ খাতে গৃহীত কৌশল পত্রের উল্লেখ করে বাংলাদেশকে এর কার্যকর অংশীদার হওয়ার আহবান জানান সৌদি যোগাযোগমন্ত্রী। এছাড়া বাংলাদেশের নৌপরিবহন খাতে সৌদি বিনিয়োগ প্রস্তাবসমুহ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। মন্ত্রী বাংলাদেশের বিভিন্ন খাতে একাধিক সৌদি প্রতিষ্ঠানের বিনিয়োগের আগ্রহের কথাও উল্লেখ করেন।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!