বাংলাদেশ

বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির নেতৃত্বে মশিউর-কুটু

<![CDATA[

বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লায়ন মশিউর আহমেদ এবং সালাহউদ্দীন কুটু পুনরায় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনটির ২০২৩-২০২৫ সালের জন্য কমিটি নির্বাচন করা হয়। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১১টি পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরও পড়ুন: ভোলা প্রেসক্লাবের নেতৃত্বে আবারও হাবিব-অপু

কমিটির অন্য সদস্যরা হলেন: সহ সভাপতি শেলী সেনগুপ্তা, যুগ্ম-সম্পাদক  লায়ন মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ খান মোহাম্মদ জাহাঙ্গীর আলম , কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মশিউর রহমান, খালেদ খন্দকার, মো. আমিনুর রহমান, ফাহমিদা বিউটি, মাহমুদ খান বিজু ও ডা. হাফিজা আক্তার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!