বাংলাদেশ

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

<![CDATA[

এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। যার পর থেকে ঢাকায় নির্মিত চলচ্চিত্রে ব্যবহৃত হয়ে আসছে আধুনিক ক্যামেরা, সম্পাদনা, লাইট, ডাবিং, কালার কারেকশন, ডিজিটাল সাউন্ড সিস্টেম, গ্রাফিক্স, স্পেশাল ইফেক্টসহ নানা ধরনের উন্নত প্রযুক্তি।

এই আধুনিক প্রযুক্তি নির্ভরতা নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে রোববার (২৩ অক্টোবর) সকালে ‘চলচ্চিত্র নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক জান্নাতুল ফেরদৌস নীলা। আলোচনা করেন চলচ্চিত্র বিদ্যার শিক্ষক, বিশিষ্ট চিত্রগ্রাহক, চলচ্চিত্র পরিচালক পংকজ পালিত ও চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর।

আরও পড়ুন: সংস্কৃতির বিভিন্ন শাখায় বৃত্তি দেয়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক, পরিচালক ফজলে হক, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, সাংবাদিক অভিনেতা মীর নাসিমুল ইসলাম, চলচ্চিত্র গবেষক মীর সামছুল আলম বাবুসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট গবেষকরা।

আগামী ২৫, ৩০ অক্টোবর চলচ্চিত্র সংগীতে আজাদ রহমান, বাংলাদেশে নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের চলচ্চিত্রে দেশাত্মবোধক গানের বৈশিষ্ট্য বিশ্লেষণ সেমিনার অনুষ্ঠিত হবে।

পাশাপাশি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের শিল্পরূপ, বাংলাদেশের চলচ্চিত্রে লোক-উৎসব: নান্দনিক পরিসর ও তাত্ত্বিক পর্যালোচনা, সত্তর দশকে বাংলাদেশের চলচ্চিত্র: শিল্পরূপ ও সাংস্কৃতিক প্রভাব এবং ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি চলচ্চিত্র শীর্ষক সেমিনারগুলো অনুষ্ঠিত হবে আগামী ১, ৩, ৭, ৯ নভেম্বর। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!