বাংলাদেশ

বাংলাদেশ-ভারত নাকি পাকিস্তান, সেমির সমীকরণে কারা এগিয়ে?

<![CDATA[

জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ। প্রতিটি দল কমপক্ষে তিনটি করে ম্যাচ খেললেও, এখনও সেমিফাইনালের টিকিট কাটতে পারেনি কোনো দল। গ্রুপ-২ থেকে মোটামুটি শেষ চারের দৌড়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার লড়াইয়ে এখনও টিকে আছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপ থেকে ৩ ম্যাচের সবকটি হেরে আসর থেকে মোটামুটি নিজেদের বিদায় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শেষ চারের টিকিট নিশ্চিত করতে বাকি পাঁচ দলের সবাই এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। গ্রুপ-২ থেকে সোমবার (৩১ অক্টোবর) পর্যন্ত ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রান রেট ২.৭৭২।

সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত ও তিনে বাংলাদেশ। রোহিতদের নেট রান রেট দশমিক ৮৪৪ আর সাকিবদের মাইনাস ১ দশমিক ৫৩৩। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে জিম্বাবুয়ে। তাদের নেট রান রেট মাইনাস দশমিক ০৫। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে এখনও আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তাদের নেট রান রেট দশমিক ৭৬৫।

সেমিফাইনালের দৌড়ে এখন পর্যন্ত এ গ্রুপ থেকে সবার চেয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পরবর্তী দুই ম্যাচ পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। দুই ম্যাচের একটিতে জয় পেলেই মোটামুটি নিশ্চিত হয়ে যাবে তাদের শেষ চারের টিকিট।

আরও পড়ুন: বাংলাদেশ সফরের দল ঘোষণা করল ভারত

একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাওয়ার মূল লড়াইটা চালিয়ে যাবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। তিন দলের মধ্যে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে ভারত। কারণ তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এবং ৬ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে জিতলেই নিশ্চিত সেমিফাইনালে ভারত। শক্তির বিচারে এ দুই ম্যাচেই জয়ের সম্ভাবনা আছে রোহিতদের। যে কোনো এক ম্যাচে হোঁচট খেলেও, নেট রান রেটে এগিয়ে থাকায় সুবিধা পাবে কোহলিরা।

তবে শেষ দুই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ছিটকে যাবে ভারত। টাইগারদের বিপক্ষে তাই কোনোভাবেই হারা যাবে না রোহিতদের। কারণ ভারতের পর যদি পাকিস্তানকেও হারাতে পারে বাংলাদেশ, তাহলে কোনো সমীকরণই টাইগারদের সেমির পথে বাধা হতে পারবে না।  অর্থাৎ নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে নিশ্চিতভাবে সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। কোনো সম্ভাবনাই থাকবে না ভারত, পাকিস্তান বা জিম্বাবুয়ের জন্য।

যে কোনো এক ম্যাচে জিতলেও বাংলাদেশের একটা সম্ভাবনা থাকতো যদি না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হারতো। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও, প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হারায় নেট রান রেটে বেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: মাশরাফীকে ছাড়িয়ে গেলেন সাকিব

এদিকে লড়াইয়ে বেশ পিছিয়ে আছে পাকিস্তান। কারণ নিজেদের পরবর্তী দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে শুধু হারালেই হবে না পাকিস্তানের, তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকেও। বিশেষ করে তাদের প্রার্থনা করতে হবে শেষ দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের হার। রোহিতরা যে কোনো একটি ম্যাচ হারলেও, সম্ভাবনা থাকবে বাবরদের জন্য। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে তাদের।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে বৃষ্টিও অবশ্য সেমির সমীকরণ অদল বদল করে দিতে পারে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!