বাইক দুর্ঘটনা এড়াতে পারে যে ব্রেকিং সিস্টেম
<![CDATA[
বাইক চালানোর মজা উপভোগ করতে আপনাকে অবশ্যই সবার আগে বাইক (মোটরসাইকেল) চালানো জানতে হবে। কেননা বাইক চালানো না জানলে আপনাকে মুখোমুখি হতে হবে সড়ক দুর্ঘটনায়। আর সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে যদি দূরে রাখতে চান তবে আপনাকে মনোযোগী হতে হবে বাইকের ব্রেকিং সিস্টেমের দিকে।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাইকের ব্রেকিং সিস্টেমে এসেছে নানা ধরন। প্রযুক্তিবিদরা উদ্ভাবন করেছেন এমন সব ব্রেকিং সিস্টেম যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সড়ক দুর্ঘটনার হাত থেকে আপনাকে রক্ষা করতে কাজ করে।
আরও পড়ুন: কোন হেলমেট বেশি নিরাপত্তা দেবে আপনাকে জানেন?
আসুন আজকের আয়োজন থেকে জেনে নিই বাইকের কিছু ব্রেকিং সিস্টেম সম্পর্কে। সাধারণত বাইকে দুধরনের সেফটি হয়। একটি হলো এক্টিভ সেফটি আর অন্যটি প্যাসিভ সেফটি। কোনো সন্দেহ নেই বাইকের এক্টিভ সেফটির মধ্যে পড়ে ব্রেকিং সিস্টেম।
বাইকের ব্রেকিং সিস্টেমে সর্বপ্রথম যেটির কথা বলা যায় সেটি হলো এবিএস ব্রেকিং সিস্টেম। এর পূর্ণরূপ হলো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এই ব্রেকিং সিস্টেমের বিশেষত্ব হলো বাইকের চাকাকে লক না করেই এই ব্রেকিং সিস্টেমে স্বল্পতম দূরত্বে বাইক থামানো যায়।
ওয়েট ব্যালান্সের জন্য ইমারজেন্সির সময় আপনি যদি ঘাবড়ে গিয়ে সর্বশক্তি দিয়েও সামনে বা পেছনের ব্রেক চেপে ধরেন তবে আপনাকে কনফিডেন্ট জোগাবে কম্বি ব্রেকিং সিস্টেম। এই ব্রেকিং সিস্টেম লিংকড ব্রেকিং সিস্টেম নামেও পরিচিত। এই ব্রেকিং সিস্টেমেরই আরও উন্নতি করা হয়, যাকে পরবর্তীতে নাম দেয়া হয় ডুয়াল কম্বাইন ব্রেকিং সিস্টেম।
২০০৯ সালে বাইকের ব্রেকিং সিস্টেমে আরও উন্নতি ঘটানো হয়। সি-এবিএস নামে নতুন এই ব্রেকিং সিস্টেমের মাধ্যমে বাইক চালানো আরও নিরাপদ হয়। এই ব্রেকিং সিস্টেমকেই সবচেয়ে নিরাপদ বলে গণ্য করা হয়।
আরও পড়ুন: মুখ থেকে পেটের সব সমস্যায় সমাধান একটাই!
প্রতিটি বাইকেরই ব্রেকিং সিস্টেম আলাদা হয়ে থাকে। তাই আপনার পছন্দের বাইকটি সি-এবিএস ব্রেকিং সিস্টেম সাপোর্ট করে কিনা তা জেনে বুঝে তবেই বাইক কেনা নিশ্চিত করা উচিত।
]]>




