খেলা

বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে শারীরিক নির্যাতনের অভিযোগ

<![CDATA[

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতা সবুজ কাজীকে (২৬) শারীরিক নির্যাতন করে মারধরের অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দৈবজ্ঞহাটি বাজারের কাছে একটি মৎস্য আড়তে আটকে শারীরিক নির্যাতন করে প্রতিপক্ষরা। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশের সহায়তায় সবুজকে ছাড়িয়ে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এদিকে হামলার পরেই গা ঢাকা দিয়েছে হামলাকারীরা।

আহত সবুজ কাজী মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের লোকমান কাজীর ছেলে। তিনি সেলিমাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি।

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন সবুজ কাজী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি বাড়িতে ছিলাম না। গতকাল রাতে চাচাতো ভাইয়ের বিয়ের বাজার করে খুলনা থেকে ফিরছিলাম। দৈবজ্ঞহাটি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে স্থানীয় সৌরভ, শাওন, আব্দুল্লাহ ও চায়ের দোকানদার বাবু আমাকে জোরপূর্বক অটো থেকে নামিয়ে পাশের মৎস্য আড়তে নিয়ে যায়। সেখানে আমার চোখ বেঁধে শারীরিক নির্যাতন করে। লোহার রডের আঘাতে আমার মাথা ফেটে গেছে, পায়ের হাড়ের মধ্যে রড ঢুকে গেছে। আমি হামলাকারীদের বিচার চাই।’

সবুজ আরও বলেন, ‘আমি সেলিমাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি এটা জানার পরে ওরা আমাকে আরও বেশি মেরেছে। আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে।’

আরও পড়ুন: বাগেরহাটে এক বিদ্যালয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

সবুজ কাজীর স্ত্রী বিথি আক্তার বলেন, ‘রাতে মোবাইল ফোনে খবর পেয়ে মৎস্য আড়তে গিয়ে দেখি আমার স্বামীর গায়ে কাপড় নেই। দেখে মনে হচ্ছে মারা গেছে। এভাবে মানুষ মানুষকে মারে, যা দেখার মত অবস্থা ছিল না। সবুজের কাছে থাকা ৪২ হাজার টাকা ও দুটো মোবাইল ফোন নিয়ে গেছে হামলাকারীরা। পুলিশের সহায়তায় আমরা সবুজকে হাসপাতালে নিয়েছি।’

সবুজের মা শেফালী বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা মেরেছে আমি তাদের কঠিন শাস্তি চাই।’

সেলিমাবাদ কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, ‘কলেজ ছাত্রলীগের সহসভাপতি সবুজ কাজীর ওপর হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এভাবে হামলা-মারধর কাম্য না।’

বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস. এম জব্বার ফারুকী বলেন, ‘রাতে হাসপাতালে সবুজ কাজী নামের এক রোগী আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। এছাড়া তার এক্সরে করা হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে পায়ের কী অবস্থা।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সবুজ কাজী নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!