বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
<![CDATA[
বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকের ধাক্কায় রেজাউল ব্যাপারী (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বহরবৌলায় পিরোজপুরগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল ব্যাপারী নিহত হন। খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মোটরসাইকেলকে ধাক্কা দেয়া ট্রাক ও চালক নিরোহীন মোল্লাকে (২৩) আটক করেছে পুলিশ।
নিহত রেজাউল ব্যাপারী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত সোহরাফ ব্যাপারীর ছেলে। আটক ট্রাক চালক নিরোহীন মোল্লা নওগা জেলার মান্দা এলাকার আবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: ছেলের ভ্যান থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু
কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়েরপূর্বক ট্রাক ও ট্রাক চালককে আদালতে সোপর্দ করা হবে।’
]]>




