বাগেরহাটে ১০ শিক্ষক-শিক্ষার্থী হিস্টিরিয়ায় আক্রান্ত
<![CDATA[
বাগেরহাটের চিতলমারীতে একটি স্কুলে হঠাৎ ১০ শিক্ষক-শিক্ষার্থী হিস্টিরিয়া (মাস সাইকোজেনিক ইলনেস) রোগে আক্রান্ত হয়ে হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক ও নয় শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরে দুপুর ১২টার দিকে শিক্ষকসহ ছয় জনকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চার শিক্ষার্থীকে বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর অসুস্থরা হলেন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাস (২৭), ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আরিশা আক্তার (১২), নওশিন আক্তার (১৩), সুস্মিতা রায় (১২), সুইটি হীরা (১২) ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আশামনি (১১)।
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি মিস্ত্রি বলেন, হঠাৎ করেই বিদ্যালয়ের এক শিক্ষক ও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কিছু বোঝার আগেই শিক্ষকসহ অন্তত ৬ জনের অবস্থা গুরুতর হয়ে ওঠে। তাদের আমরা হাসপাতালে পাঠিয়েছি। অন্যদের বিদ্যালয়ে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিদ্যালয়ে পুলিশের টিয়ারশেল, ধোঁয়ায় ১৫ শিক্ষার্থী অসুস্থ
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আল আমিন বলেন, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা অসুস্থদের আমরা চিকিৎসা দিয়েছে। এরা সবাই শঙ্কাযুক্ত। এখন সুস্থ রয়েছেন।
তিনি আরও বলেন, হিস্ট্রেরিয়া অথবা মাস সাইকোজেনিক ইলনেস এমন এক ধরনের রোগ, যেটা মানসিক দুশ্চিন্তা ও ভয় থেকে হয়। এ ধরনের রোগীরা ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে যায়।
]]>




