বিনোদন

বাজারে এলো ফেরারির ‘তেজি ঘোড়া’

<![CDATA[

প্রথমবারের মতো চার দরজার স্পোর্টস কার নিয়ে এসেছে ফেরারি। গাড়িটির নাম দিয়েছে ‘পুরোসাঙ্গ’। ইতালিয়ান এ শব্দটির ভাবানুবাদ করলে দাঁড়ায় ‘তেজি ঘোড়া’।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন গাড়ি নিয়ে আসার ঘোষণা দেয় কোম্পানি।
 

৭৫ বছর ধরে স্পোর্টস কার তৈরি করে আসছে ফেরারি। তবে এবারই প্রথম বাজারে চার দরজার গাড়ি আনল তারা। ফেরারির আগের মডেলের প্রতিটি স্পোর্টস কার মূলত দুই দরজার।
 

অনেকেই ফেরারির নতুন মডেলের গাড়িটিকে পোরশে ও মেজেরাটির এসইউভি মডেলের গাড়িগুলোর সঙ্গে তুলনা করছেন। নতুন মডেলের গাড়িটিতে রয়েছে সাড়ে ছয় লিটার ও ৭১৫ হর্সপাওয়ারের ভার্সন-১২ ক্যাটাগরির ইঞ্জিন।
 

প্রথমে দুই সিটের গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও, পরবর্তীতে ১৯৬০ সালে তা বাড়িয়ে চার সিটের করা হয়। এতদিন চার সিটের গাড়িতে দুটি দরজা থাকলে, এবারই তা বাড়িয়ে চারটি দরজার উন্নীত করা হয়েছে।

আরও পড়ুন:  অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে জার্মানি

 

২০২৩ সালের দ্বিতীয়ার্ধ থেকে বাজারে গাড়িটি পাওয়া যাবে বলে জানিয়েছে ফেরারি। বর্তমানে এ মডেলের গাড়ির দাম শুরু হবে ৩ লাখ ৯০ হাজার ডলার থেকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!