বাবরের সেরা শাদাব, বাটলারের সূর্যকুমার
<![CDATA[
আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। তারপরই জানা যাবে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের বিজয়ীর নাম। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি। বিশ্বকাপের আসরে বেশ কয়েকজন তারকা ছড়িয়েছেন আলো। টুর্নামেন্ট সেরার আলোচনায় ঘুরে ফিরে আসছে কয়েকজনের নাম। ফাইনালের দুই অধিনায়কও জানিয়েছেন তাদের নজরে টুর্নামেন্ট সেরার নাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার জন্য আইসিসি এরই মধ্যে ৯ জনকে দিয়েছে মনোনয়ন। যে তালিকায় আছেন ফাইনালিস্ট ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও। তিনি ছাড়াও ইংল্যান্ড দলের আরও দুই তারকা শ্যাম কুরান ও অ্যালেক্স হেলসও পেয়েছেন মনোনয়ন। তবে টুর্নামেন্ট সেরা হিসেবে বাটলারের বাজির ঘোড়া নিজের দলের কেউ নয়। তার চোখে টুর্নামেন্ট সেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব।
অন্যদিকে, আরেক ফাইনালিস্ট পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের চোখে টুর্নামেন্ট সেরা তার দলের সহ-অধিনায়ক শাদাব খান। মনোনয়নপ্রাপ্তদের তালিকায় পেসার শাহিন আফ্রিদি থাকলেও বাববের বাজির ঘোড়া শাদাব।
আরও পড়ুন:পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল, পরিসংখ্যানে কে এগিয়ে?
বাবর তার মতের পেছনে যুক্তিও দেখিয়েছেন। সুপার টুয়েলভ থেকে প্রায় ছিটকে পড়া পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন শাদাব। এই অলরাউন্ডার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দেখিয়েছেন সাফল্য। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন শাদাব। ব্যাট হাতে হাঁকিয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচে একটি হাফ সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২ বলে ৫২ রানের ইনিংসে নতুন জীবন দিয়েছেন পাকিস্তানকে। এছাড়া ফিল্ডিংয়ে ক্যাচ নিয়ে ও দুটি রানআউট করে ফিল্ডিংয়ের ক্ষেত্রেও রেখেছেন নিজের প্রতিভার ছাপ।
প্রথম দুই ম্যাচে উইকেট না পাওয়া শাহিনও পরের চার ম্যাচে ১০ উইকেট নিলেও তাই বাবরের টুর্নামেন্ট সেরা শাদাব খানই।
পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘যেভাবে খেলেছে, শাদাব খানেরই পাওয়া উচিত। বোলিং করেছে অসাধারণ, ব্যাটিংয়েও ভালো উন্নতি করেছে। শেষ তিনটি ম্যাচে অসাধারণ ফিল্ডিংসহ যে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে, শাদাবই টুর্নামেন্ট-সেরার প্রধান দাবিদার।’
এদিকে দুই সতীর্থসহ নিজেও মনোনয়ন পাওয়ার পরও বাটলার এগিয়ে রাখছেন সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভারতের সূর্যকুমার যাদবকে। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান (২৩৯) করা যাদব ভারতের লাইনআপে কোহলি-রোহিত শর্মারা থাকার পরও নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে উইকেটের চারপাশেই খেলতে পারেন তিনি । টুর্নামেন্টে রান করেছেন ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে। করেছেন ৬ ম্যাচে ৩টি অর্ধশতক। বিশ্বকাপের মাঝেই উঠেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে।
আরও পড়ুন:দ্বিতীয় শিরোপার খোঁজে ইংল্যান্ড-পাকিস্তান
তাই বাটলার মনে করেছেন, টুর্নামেন্টজুড়ে ভালো করায় সেরার পুরস্কার যাবে সূর্যকুমারের হাতে। তিনি বলেন, ‘আমার মনে হয় সূর্যকুমার যাদবই জিতবে। তারকাবহুল ব্যাটিং লাইনআপে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। যেভাবে নিজেকে আলাদা করে চিনিয়েছে, তা সত্যিই দারুণ।’
নিজের সম্ভাবন আনিয়ে কিছু না বললেও এখনও দুই সতীর্থের সম্ভাবনাও দেখছেন বাটলার। তবে সে ক্ষেত্রে ফাইনালের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ ভাবছেন তিনি।
বাটলার বলেন, ‘হ্যাঁ, তালিকায় কুরান আর হেলসও আছে। ফাইনালে ভালো কিছু করতে পারলে ওরাও টুর্নামেন্টসেরা হতে পারবে।’
টি-টোয়েন্টির বিশ্বকাপের টুর্নামেন্ট সেরার মননয়নপ্রাপ্ত বাকিরা হলেন, ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের ওয়ান্নিদু হাসারাঙ্গা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা
]]>




