বাংলাদেশ

বাবা-ছেলে এক সিনেমায়?

<![CDATA[

দক্ষিণের গুণী অভিনেতা মাম্মতি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। এই গুণী তারকার ছেলে দক্ষিণের জনপ্রিয় নায়ক সালমান দুলকার।

বাবা-ছেলে দুজনই সিনেমার তারকা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এক ফ্রেমে দেখা যায়নি তাদের। এবার নাকি এই তারকাদের দেখা যাবে এক ফ্রেমে। গুঞ্জন উঠেছে, ‘বিলাল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বাবা-ছেলে দুজনেই!

অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দুলকার সালমান। এ অভিনেতা ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ ডটকমকে বলেন, “‘বিলাল’ সিনেমায় বাবার সঙ্গে অভিনয় করব, এ গুঞ্জন আমিও শুনেছি। কিন্তু জানি না, এই খবর কোথায় পেলেন তারা। আমার মনে হয়, এ বিষয়ে সিনেমাটির পরিচালক-চিত্রনাট্যকারের মন্তব্য করাই শ্রেয়। আর ‘বিলাল’ সিনেমায় যদি এমনটা ঘটে, তবে সত্যি এটি ভীষণ আনন্দের হবে।”

আরও পড়ুন: সাইফকে নিয়ে মজা করলেন কপিল!

এদিকে দুলকার সালমান অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সীতা রামাম’। মুক্তির পর থেকে আলোচনার শীর্ষে রয়েছে এটি। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় বক্স অফিসে আয় করেছে শতকোটি রুপি। সোশ্যাল মিডিয়ায় এ সিনেমার ছোট ছোট ক্লিপ রীতিমতো ভাইরাল। সব জায়গায় ট্রেন্ডিংয়ে রয়েছে সিনেমাটি।

দুলকার ছাড়াও ‘সীতা রামাম’ সিনেমায় অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রাশমিকা মান্দানাসহ অনেকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!