বাল্যবিবাহ দিয়ে কারাগারে মা
<![CDATA[
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৪ বছর বয়সী মেয়েকে বাল্যবিবাহ দেয়ায় ছয় মাসের কারাদণ্ড হয়েছে মা-কে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে সানমুন কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত মা উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড়ছিলোনিয়া গ্রামের বাসিন্দা।
বর আনোয়ার হোসেন ফটিকছড়ি পৌরসভার আমানবাজার এলাকার নুরুল হকের ছেলে।
আরও পড়ুন: মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কসবায় শিক্ষার্থীদের শপথ
ইউএনও মোহাম্মদ সাব্বির রহমান বলেন, হোসনে আরা বেগমের মেয়ের বয়স ১৪ বছর পার হয়েছে কয়েক দিন হলো। কিছুদিন আগে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বুধবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিবাহের তথ্য পেয়ে অভিযান চালাই। এ সময় কনের মা তার মেয়ের বয়স ১৪ বছর পূর্ণ হয়েছে বলে স্বীকার করেন। এ জন্য তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। আর বরকে জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অভিযানে হোসনে আরা বেগমকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা লঙ্ঘনের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। অন্যদিকে বর আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
]]>




