খেলা

বিএনপিকে আর সুযোগ দেয়া যাবে না: নানক

<![CDATA[

বিএনপি কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিএনপি আবার আগুন-সন্ত্রাস করতে মাঠে নেমেছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আর সুযোগ দেয়া যাবে না। দলগতভাবে আমরা তাদেরকে প্রতিহত করব।

রাজধানীর হাজারীবাগে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত দলীয় নেতাকর্মীদের দেখতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন নানক।

হামলাকারীদের চিহ্নিত করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে  নানক বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, এই ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করতে হবে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগ আর বসে থাকবে না জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সমাবেশ করছে। তাই তাদের আর সময় দেয়ার সুযোগ নেই। হাজারীবাগে তারা আন্দোলনের নামে আওয়ামী লীগের নেতা শাহ আলমকে র্নিমমভাবে অত্যাচার করেছে। সাংবাদিক ও নারীরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে। তাদেরকে সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তারা মিছিলের নামে জনগণের ওপর অতর্কিত হামলা চালায়। তাদেরকে প্রতিহত করার এখনই সময়।’

আরও পড়ুন: আবারও লাঠি নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে: কাদের

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপিকে বিশ্বাস করা যায় না। তারা আগেও আগুন-সন্ত্রাস করেছে। মানুষ পুড়িয়ে মেরেছে। জানমাল ধ্বংস করেছে। তারা আবার আগুন-সন্ত্রাস করতে মাঠে নেমেছে। তারা গণতন্ত্র বিশ্বাস করতে চায় না। তাই তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ সময় জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন। তিনি বলেন, কেউ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের হাতে হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারা আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষদের ওপর অত্যাচার করছে। তারা হত্যাকারী দল। দেশে শান্তির লক্ষ্যে এই সন্ত্রাসী দলকে অবশ্যই আমরা মোকাবিলা করব।

 

সম্প্রতি হাজারীবাগে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা শাহ আলাম, আইরীনসহ আরও অনেকে। এরমধ্যে শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক । তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!