বিনোদন

বিএনপির দুর্নীতি-দুঃশাসন বিদেশিদের কাছে তুলে ধরতে হবে

<![CDATA[

দেশের বর্তমান উন্নয়নের চিত্র তুলে ধরাসহ অতীতে বিএনপির দুর্নীতি-অপশাসনের মাধ্যমে বিরোধী রাজনৈতিকদের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল তা বিদেশিদের জানাতে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিটজ কার্ল্টন হোটেলে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা দেখা করেন। এ সময় তাদের সঙ্গে বেশকিছুক্ষণ ধরে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

আরও পড়ুন:  প্রিন্স সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশে বহুমাত্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ গতি ধরে রাখতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভোটের অধিকার ফিরে পেলেও অতীতে বিএনপি তা হরণ করেছিল। এ সময়, দেশে অনুকূল পরিবেশ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রবাসে থাকা ব্যবসায়ী-উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!