বাংলাদেশ

বিএনপির সঙ্গে বৈঠকে গণতন্ত্র মঞ্চ

<![CDATA[

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চ। মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ভিত্তি ঠিক করতেই দুটি দল এ বৈঠকে বসেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল জক, জোনায়েদ সাকিসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

এর আগে গত ১৩ নভেম্বর মাহমুদুর রহমান মান্না বলেন, যুগপৎ আন্দোলন নিয়ে আমাদের সঙ্গে বিএনপির সংলাপ হবে। আন্দোলন কীভাবে করবে এবং বিএনপির লক্ষ্য কী, সেই বিষয়ে আমরা জানতে চাইব। শুধুমাত্র সরকার বদলটাই তো আমাদের মূল লক্ষ্য নয়। আমরা একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই। প্রশাসন, রাষ্ট্র ও সংবিধানের পরিবর্তন করতে চাই। এর ভেতরের পদ্ধতিগত বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করতে চাই।

গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা গেছে, সরকারকে পদত্যাগে বাধ্য করতে যে যুগপৎ আন্দোলন হবে, তার ভিত্তি কী হবে তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বৈঠকে। এছাড়া আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে কী ধরনের বার্তা থাকবে, বিএনপির কাছে তাও জানতে চাইবে গণতন্ত্র মঞ্চ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!