খেলা
বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন
<![CDATA[
রাজধানীর হাজারীবাগে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩ অক্টোবর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
আরও পড়ুন: শেখ পরশের করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া
গত ২৬ সেপ্টেম্বর হাজারীবাগে বিএনপি আয়োজিত সমাবেশের দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ২০ জনের নাম উল্লেখ করে হাজারীবাগ থানায় মামলা দায়ের করেন। এছাড়া এ মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
]]>




