বাংলাদেশ

বিএনপি নেতা খন্দকার মাহবুব আর নেই

<![CDATA[

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

খন্দকার মাহবুব হোসেন করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ফুসফুসে পানি আসায় তাকে গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে খন্দকার মাহবুব হোসেনের অক্সিজেন লেভেল আরও কমতে শুরু করে। পরে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়।

খন্দকার মাহবুব হোসেনের ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ওই আসন থেকে আগেও অন্য দল থেকে একাধিকবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সাত্তারের পদত্যাগ 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!