বিজেপিকে নিজের চরকায় তেল দিতে বললেন মমতা
<![CDATA[
বিজেপিকে নিজের চরকায় তেল দেয়ার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়িতে সমাবেশ শেষে ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জনের সময় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাল নদীতে পানিতে আটজনের মৃত্যু হলেও, সে সময় স্থানীয়দের তৎপরতায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) মালবাজারে এক জনসভায় ওই উদ্ধারকারীদের পুরস্কৃত করেন মমতা।
অনুষ্ঠান শেষে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদের বিভিন্ন অভিযোগের জবাবে বিজেপিকে নিজেদের চরকায় তেল দেয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কথা বলেন নিজের সরকারি বাসভবন নিয়েও।
আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি কে, জানা যাবে ১৯ অক্টোবর
যদিও মমতার এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শমিক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল কোনো রাজনৈতিক দলের পর্যায়ে পড়ে না।
আগামী বছর পশ্চিমবঙ্গে তিন স্তরে হবে পঞ্চায়েত নির্বাচন। আর সে কারণেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে শুরু করেছে কথার লড়াই। মমতার তিন দিনের উত্তরবঙ্গ সফর সেই তৎপরতার অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
]]>




