বাংলাদেশ

বিনা শুল্কে চাল আমদানির মেয়াদ বাড়ল

<![CDATA[

বিনা শুল্কে চাল আমদানির সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে সরকার। এতে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত চাল আমদানিতে ব্যবসায়ীদের শুল্ক দিতে হবে না।

বুধবার (৭ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শ করে সুগন্ধি চাল ছাড়া সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির ওপর আরোপিত শুল্ক থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে রেগুলেটরি ডিউটি (নিয়ন্ত্রণমূলক) ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ দিতে হবে।

এ প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।

এ নির্দেশ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং তা ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুন: কমল চালের আমদানি শুল্ক

এর আগে অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়ানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড চার মাসের জন্য চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে। একই সঙ্গে নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয় ১০ শতাংশে।

পরে আগস্টে বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক অব্যাহতি দেয় সরকার। একই সঙ্গে নিয়ন্ত্রকমূলক শুল্ক আরও ৫ শতাংশ কমানো হয়। এ সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!