খেলা

বিনিয়োগ বেড়েছে কয়েকগুণ, সচল হচ্ছে অর্থনীতি

<![CDATA[

মোংলা বন্দর সচল ও পদ্মা সেতুসহ সরকারের বিভিন্ন উদ্যোগে মোংলা ইপিজেডে বিনিয়োগ বেড়েছে কয়েকগুণ। চলতি অর্থবছরের চার মাসেই বিনিয়োগ হয়েছে ১২০ কোটি টাকা। বেড়েছে কর্মসংস্থানও। ব্যবসায়ীরা বলছেন, শ্রমবান্ধব পরিবেশ সৃষ্টির ফলে এসেছে সাফল্য।

দেশের আর্থসামাজিক উন্নয়নে ১৯৯৮ সালে মোংলা ইপিজেড প্রতিষ্ঠা করা হয়। এখান থেকে প্রথম রফতানি শুরু হয় ২০০১ সালে। বর্তমানে ইপিজেডের ১৯২টি শিল্প প্লটের মধ্যে খালি রয়েছে মাত্র ৯টি। এর মধ্যে ৩১টি প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে।

 

কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে একসময় বিনিয়োগকারীদের আগ্রহ ছিল না এ ইপিজেডের প্রতি। তবে ২০০৯ সাল থেকে সরকারের নানামুখী তৎপরতায় ঘুরে দাঁড়ায় ইপিজেডটি। বর্তমানে বিশ্বের ১৫টি দেশ বিনিয়োগ করেছে এখানে।

২০২০-২১ অর্থ বছরে বিনিয়োগ ছিল মাত্র ৩৭ কোটি টাকা। ২০২১-২২ এ বেড়ে দাঁড়ায় ১৮৬ কোটি টাকায়। চলতি অর্থ বছরে মাত্র চার মাসে বিনিয়োগের পরিমাণ ১২০ কোটি টাকা। আর রফতানি বৃদ্ধি পেয়েছে ৯৩৬ কোটি থেকে ১ হাজার ৫৮০ কোটি টাকা। চলতি অর্থবছরের চার মাসে ১ হাজার ২০০ কোটি টাকা বেড়েছে।

আরও পড়ুন: দুই যুগ পর হোস্টেল পেল মোংলা ইপিজেডের নারী শ্রমিকরা

 

এখানে নারী শ্রমিকদের নিজস্ব কোয়ার্টারে থাকার ব্যবস্থাসহ আছে সব সুযোগ-সুবিধা। ফলে এ অঞ্চলের নারী শ্রমিকদের কাজের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। এতে শ্রমিক পাওয়া নিয়ে এখন কাউকে চিন্তা করতে হচ্ছে না। 
 

মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের চলমান মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতির সার্বিক উন্নয়ন ঘটবে এ ইপিজেড থেকে।

ভিআইপি ইন্ডাস্ট্রিজ প্রা. লি. এর মানবসম্পদ বিভাগের প্রধান মো. মিজানুর রহমান খান বলেন, এ অঞ্চলে অনেক কর্মদক্ষ জনবল আছে। কিন্তু তারা পর্যাপ্ত কাজ পায় না। দক্ষিণাঞ্চলের চলমান মেগাপ্রকল্পগুলো বাস্তবায়ন হলে এ অঞ্চলে অর্থনীতির চাকা সচল হবে। এতে মানুষের জীবনযাত্রা যেমন পরিবর্তন হবে, তেমনি ব্যবসায়ীরাও লাভবান হতে পারবে।

 

শুরুতে মোংলা ইপিজেডে শ্রমিক ছিল মাত্র এক হাজার। ২০২২ সালের নভেম্বরে ঠেকেছে ১০ হাজারের বেশি।

মোংলা ইপিজেডে ম্যানিকুইন হেড, উইগ, মার্বেল কলাম, মার্বেল টাইলস, তাঁবু, সার্জিক্যাল গাউন, লাগেজ ও ট্রাভেল ব্যাগ, কার সিট হিটার, সিগারেট ও সিগার, ক্রোকারিজসামগ্রী, লাইটার, পাটের সুতা ও ব্যাগ, গার্মেন্টস এক্সেসরিজসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পণ্যসামগ্রী তৈরি হচ্ছে মোংলা বন্দরসংলগ্ন এ ইপিজেড থেকে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!