বিনোদন

বিপিএলকে বদলে দিতে দুই মাসও লাগবে না সাকিবের!

<![CDATA[

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে নানা সময়েই শোনা গেছে অসন্তোষ। ক্রিকেটার থেকে সংগঠক, বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা প্রায়ই সমালোচনা করে থাকেন দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরের। এবার বিপিএলের মান নিয়ে ফের একদফা প্রশ্ন তুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সঙ্গে জানিয়েছেন, ২ মাস সময় পেলেই বদলে দিতে পারেন আসরটির চেহারা।

দেখতে দেখতে প্রায় এক দশক হয়ে গেছে বিপিএলের বয়স। এক সময় দারুণ সম্ভাবনা জাগিয়েও এখন জৌলুশ হারিয়ে নামমাত্র একটা টুর্নামেন্টে পরিণত হয়েছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট আসরটি।

 

৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। দিন ঘনিয়ে এলেও টুর্নামেন্টটি নিয়ে মাতামাতি নেই দর্শকদের মধ্যে। এমনকি খেলোয়াড়দের মধ্যেই নেই আড়মোড়া ভাঙার লক্ষণ। যার কারণ হিসেবে বিপিএলের দায়িত্বশীলদের উদাসীনতাকেই দায়ী করছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন:আমি খেলোয়াড় হলে বিপিএল না খেলে আইপিএলে যেতাম: সুজন

গালফ ওয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব বুধবার (৪ জানুয়ারি) এক দিনের জন্য বসেছিলেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে। সম্মানসূচক এই দায়িত্ব পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন বিপিএল নিয়ে। বিপিএল নিয়ে ক্ষোভের কথা জানিয়ে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল বিপিএলের প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে কী করবেন তিনি?

সাকিব বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয়, আমার বেশিদিন লাগবে না। সর্বোচ্চ ১ থেকে ২ মাস সময় লাগবে সব ঠিক করতে। ২ মাস লাগারও কথা না। বিপিএলের সিইও হলে সব বাদ দিয়ে নতুন করে ড্রাফট অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক প্রযুক্তি থাকবে, সম্প্রচারের মান ভালো থাকবে, হোম ও অ্যাওয়ে ভেন্যুতে খেলা হবে।’

আরও পড়ুন:বিপিএল নিয়ে প্রশ্ন তুললেন সুজন

সাকিবের মতে চাইলেই বদলে ফেলা সম্ভব। মূলত চেষ্টার অভাবেই বিপিএল এক জায়গায় আটকে গেছে বলে মনে করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এ সময় তিনি বলিউডের সাড়াজাগানো সিনেমা নায়কের উদাহরণ দিয়ে রসিকতা করেন।

সাকিব বলেন, ‘এক দিনেও অনেক কিছু বদলে ফেলা যায়। বিপিএলের আয়োজকরা পারেনি নাকি চায়নি জানি না। বলা কঠিন। বাংলাদেশের যে সম্ভাবনা, চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না। আমার ধারণা আমরা সৎ মনে চাইনি কখনও ওরকম কিছু করতে। এ কারণে এখন পর্যন্ত হয়নি।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!