বাংলাদেশ

বিপিএল খেলতে আসছেন আফিদ্রি-রিজওয়ান!

<![CDATA[

আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফল করার কথা ছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু বোর্ড সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের খেলার সম্ভাবনা বেড়েছে। সেই সুযোগটিই নিতে চায় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শাহিন শাহ আফ্রিদিসহ তারা দলে ভেড়াতে চায় মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলিকে। খবর ক্রিকবাজের।

ওয়েস্ট ইন্ডিজ ট্যুর বাতিল হওয়ায় পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটারকে বিপিএলে দেখা যেতে পারে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুরের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন দেশটির অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। রংপুর কিনেছে আফগানিস্তানের আজমতউল্লাহ উমরজাই, শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ও জেফরে ভেন্ডারসেকে। ক্রিকবাজ জানাচ্ছে, রংপুর মোহাম্মদ নওয়াজকে কেনার কথাও ভাবছে।

আরও পড়ুন: বিপিএলের ৭ দলের চূড়ান্ত তালিকা প্রকাশ

বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ থেকে, যার পর্দা নামবে ১৬ জানুয়ারি।

এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।

আরও পড়ুন: বিপিএলে দল পেলেন মাশরাফী, পেলেন না সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সাতটি ফ্র্যাঞ্চাইজি

দল                                   মালিকানা

বরিশাল                            ফরচুন বরিশাল স্পোর্টস লি.

খুলনা                               মাইন্ডট্রি লি.

ঢাকা                                 প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি.

সিলেট                              ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি.

রংপুর                               টগি স্পোর্টস  লি. (বসুন্ধরা গ্রুপ)

চট্টগ্রাম                              ডেল্টা স্পোর্টস লি.                             

কুমিল্লা                               কুমিল্লা লিজেন্ডস লি.

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!