বিপিএল: ঢাকার দ্বিতীয় পর্বের টিকিটের মূল্য প্রকাশ
<![CDATA[
চট্টগ্রাম পর্ব পেরিয়ে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। মাঝে দুই দিনের বিরতি দিয়ে আগামী সোমবার (২৩ জানুয়ারি) হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলায় শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা।
এদিকে, প্রথম পর্বের মতো দ্বিতীয় ধাপেও টিকিটের মূল্য একই থাকছে। সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে উপভোগ করা যাবে খেলা।
গ্যালারির টিকিটের মূল্য থাকছে ২০০ ও ৩০০ টাকা। আর ক্লাব হাউস ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের মূল্য থাকছে ১০০০ টাকা। পাশাপাশি গ্রান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা।
জানা গেছে, ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নং গেট সংলগ্ন টিকিট বুথ থেকে টিকিট কেনা যাবে। সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন: বিতর্কের মাঝেও যে কারণে প্রশংসার দাবিদার বিপিএল
একনজরে টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড-৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
]]>




